Skip to main content

কাঠ পেন্সিল আর মানুষের জীবন

কাঠের_রংPencil_আর_মানুষের_জীবন

09-03-2018 (Friday)

রঙের এই কাঠ পেন্সিল আর মানুষের জীবনের মধ্যে সুন্দর মিল রয়েছে।
কাঠপেন্সিল এর যেমন বিভিন্ন রঙ হয় মানুষের মধ্যেও এরকম বিভিন্নতা বিদ্যমান। মানুষও বিভিন্ন রঙের হয় তাদের কাজগুলা এর প্রতিফলন ঘটায়।
.
এই কাঠপেন্সিলগুলা কারো দ্বারা ব্যাবহৃত হতেই থাকে আর তার ক্ষয়ও চলতে থাকে একটা সময় তার এই আকৃতির সমাপ্তি ঘটে। যদি ভেতরের শীষটা ভালো হয় তখন সে রেখে যায় কিছু সুন্দর চিত্রকর্ম কিন্তু যদি ভাঙা হয় তাহলে কিভাবে যে তার আকৃতির পরিসমাপ্তি ঘটে সে নিজেও বুঝে উঠতে পারে  না।
.
মানুষের জীবনেও মানুষ বিভিন্ন ক্ষেত্রে নিজের দ্বারা বা অন্যের দ্বারা ব্যাবহৃত হতেই থাকে। মানুষ যদি সুপ্রতিষ্টিত হয় তাহলে সে কিছু ভালো কাজ করে তার স্মৃতি রেখে যায় যুগের পর যুগ কিন্তু ভিত্তি নড়বড়ে হয়ে গেলে জীবনটা যে কিভাবে শেষ হয়ে যায় তাদের তারা নিজেরাই বুঝে উঠতে পারেনা।
.
জীবনে ভালো কিছু করার কোনো বিকল্প নাই সেখান থেকে নিজের কোনো লাভ আসুক বা না আসুক ভালো কাজ করে যেতেই হবে। তাহলে সেই জীবনটা মুল্যবান। দুনিয়া আর আখিরাতে এই মানুষগুলা সুখে থাকতে পারবে।

©Fahim, 2018 ||  all rights reserved
স্বপ্নের ছবিওয়ালা

Comments

Post a Comment

Popular posts from this blog

যোগাযোগের রুপালি যুগ আর ৫০ টাকা

তারাই কেবল বুঝবে এই কার্ড গুলার মর্ম যারা সেইসময়ের মোবাইল ইউজার। আজ থেকে আরো ১৫ বছর পেছনে যদি চলে যাই তাহলেই কেবল এই সাদাকালো দিনগুলার কথা মনে করা সম্ভব। তখনকার মোবাইল কার্ড গুলা ছিলো মোটামুটি আজকালকার এটিএম কার্ডের সমান। না ছিলো অনলাইন রিচার্জ না ছিলো ফ্লেক্সিলোড আর না ছিলো এইসব কার্ড পাওয়ার সচারচর দোকান। এলাকার দুইএকটা দোকানেই কেবল পাওয়া যেতো এসব কার্ড সেসব দোকানে আবার থাকতো মানুষের ফোনে কথা বলার লাইন "পল্লিফোনের দোকান" গ্রামে যাকে বলে আরকি। Copyright reserved by Fahim's Click, 2017