তারাই কেবল বুঝবে এই কার্ড গুলার মর্ম যারা সেইসময়ের মোবাইল ইউজার। আজ থেকে আরো ১৫ বছর পেছনে যদি চলে যাই তাহলেই কেবল এই সাদাকালো দিনগুলার কথা মনে করা সম্ভব। তখনকার মোবাইল কার্ড গুলা ছিলো মোটামুটি আজকালকার এটিএম কার্ডের সমান। না ছিলো অনলাইন রিচার্জ না ছিলো ফ্লেক্সিলোড আর না ছিলো এইসব কার্ড পাওয়ার সচারচর দোকান। এলাকার দুইএকটা দোকানেই কেবল পাওয়া যেতো এসব কার্ড সেসব দোকানে আবার থাকতো মানুষের ফোনে কথা বলার লাইন "পল্লিফোনের দোকান" গ্রামে যাকে বলে আরকি।
Copyright reserved by Fahim's Click, 2017
Comments
Post a Comment